বিনোদন ডেস্কঃ
মাসুদ টুটুল এক বাংলাদেশের গুণী একজন তরুণ সংগীত শিল্পী ৷ শুদ্ধ সুরে, তাল, লয়ে গান পরিবেশনে মনোযোগ দিয়ে আলোচিত টাঙ্গাইল জেলার মাসুদ টুটুল। স্কুল এবং কলেজ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের প্রতিযোগিতায় তার জুড়ি মেলা ভার।উল্লেখযোগ্যভাবে তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন অল্প বয়স থেকে।মাসুদ টুটুল – একজন সংগ্রামী ছেলে। সময়ের তালে পালের হাওয়া লাগিয়ে এগিয়ে চলেছেন সমান তালে। বাংলার বুকে নিজের নাম লিখিয়েছিলেন একজন কন্ঠ যোদ্ধা হিসেবে।সাম্প্রতিক সময়ে(,নষ্ট ছেলে)- গানটির জন্য ব্যাপক আলোচনায় এখন মাসুদ টুটুল।নষ্ট ছেলে – গানটি বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জনপ্রিয় গানে রুপ নিয়েছে । কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়ে এগিয়ে চলেছে – নষ্ট ছেলে – গানটি। মাসুদ টুটুল এক শুভেচ্ছা বার্তায় জানান,সবার ভালোবাসা এবং সাড়া পেয়ে খুব ভালো লাগছে। আশা করি সবাই এভাবেই পাশে থাকবেন সামনের দিন গুলোতে। প্রবাসী গীতিকবি এস ডি সজল এর কথায় – নষ্ট ছেলে – গানে কন্ঠ দিয়ে তারকা খ্যাতি মিলেছে মাসুদ টুটুলের। গানটির সুর ও মিউজিক কম্পোজিশন করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী আকাশ মাহামুদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন আশিক মাহামুদ। ভিডিও প্রকাশ করেছে Star T Music ইউটিউব চ্যানেল।Star T Music এর কর্নধার টিপু সুলতান মাসুদ টুটুলের প্রতি অনেক আশাবাদী ভবিষ্যতের দিন গুলোর জন্য । মাসুদ টুটুল এর মতে প্রতিভাবান শিল্পীদের পাশে সারাজীবন থাকবেন বলে আস্থা প্রকাশ করেন Star T Music এর কর্ণধার টিপু সুলতান ভিডিও চিত্রে অভিনয় করেছেন, পরাগ বিশ্বাস, এলিজা জামান তারা,সাজ্জাদ সিজু,এবং জি এম সি সোহান। চিত্রগ্রাহন এবং ডিরেকশন দিয়েছেন আশিক মাহমুদ এবং জি এম সি সোহান। ডিজাইন- আরিফ মাহমুদ।মেক-আপ রোজ। প্রিয় কন্ঠ শিল্পী অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনার আগামী দিনের পথচলা হোক মসৃণ ও আরো বেশী সমৃদ্ধ এবং উজ্জ্বল।

