আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আরো খবর

 প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া):

‘কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র, শান্তি-শৃংখলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।
২৯অক্টোবর সকাল ৯টায় থানা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ আয়োজনে উপজেলার রাণীরহাট বন্দরে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আবু জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান দুলু, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। থানা পুলিশিং কমিটির সদস্য রোটারিয়ান মেজবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন, থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, আশেকপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক, পৌর কাউন্সিলর আল মামুন, পুলিশিং কমিটির নেতা আব্দুল বারী মন্ডল, মেহের আলম, আব্দুল কাদের, ছানাউল হক, আব্দুল হাদি প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ২৯ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -