আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শিক্ষক দিবস পালিত

আরো খবর

মো: মহিদ
মানিকগঞ্জে আলোচনা সভা, র‌্যালি ও  রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে শিক্ষক দিবস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। দিবসটি উপলক্ষে আজ সকালে বৃহস্পতিবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পর একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এদিকে সরকারি দেবেন্দ্র কলেজে অনুষ্ঠিত হয় রক্ত দান কর্মসূচী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো: রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান খান, খান বাহাদুর আওলাদ হোসেন  ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর মোকসেদুল আলম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোকিত প্রতিদিন/ ২৭ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -