আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু

আরো খবর

মোঃ আনোয়ার হোসেন: 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মো. রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্চ গ্রামের বাসিন্দা। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতেন।
পল্লীবিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের লাইন ছিড়ে যায়। লাইন মেরামত করার জন্য মঙ্গলবার সকালে রিপন খুঁটিতে উঠলে খুঁটিসহ পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলোকিত প্রতিদিন/ ২৬ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -