আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে শেখ হাসিনার অভিনন্দন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন।

২৫ অক্টোবর মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘আমি, বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে গ্রেট ব্রিটেনের যুক্তরাজ্যে উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’  ‘আমি কামনা করি ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীলতার মূল্যবোধের গভীরে নিহিত।

’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই বছর আমরা দুটি কমনওয়েলথভুক্ত দেশের মধ্যে আমাদের বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছি। আমি আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার জন্য আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’ তিনি ঋষি সুনাকের সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং তার দায়িত্বে যুক্তরাজ্যের জনগণের শান্তি ও অগ্রগতি কামনা করেন।

সূত্র : বাসস

আলোকিত প্রতিদিন/ ২৬ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -