আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে সর্বস্বান্ত কলাচাষিরা

আরো খবর

সবুজ সরকারঃ

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সর্বশান্ত করেছে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকার কলাচাষিদের। ২৪ অক্টোবর সোমবার একটানা বৃষ্টিসহ ঝড়োবাতাসে টাঙ্গাইলের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ঘাটাইল উপজেলার পাহাড়ি এলাকার কলা, পেঁপেসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে সর্বস্বান্ত হয়ে পথে বসেছে অনেক কৃষক। মূলধন হারানোর আশঙ্কায় হতাশায় ভুগছেন তারা। সারা বছরের স্বপ্ন তাদের এক নিমিষেই শেষ হয়ে গেছে।  ঘাটাইলের পাহাড়ি এলাকা গারোবাজার, কাজলা, সাগরদিঘি, ফটিয়ামাড়ি, শুকতারবাইদ, হাতিমাড়া, কামালপুর, ধলাপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকার কলাবাগান ভেঙে মাটিতে নুয়ে পড়েছে।

ফটিয়ামারির কলাচাষি সানি মিয়ার চোখে মুখে হতাশার চিহ্ন ফুটে ওঠেছে। ঝড়ে তার প্রায় ১ হাজার কলাগাছ ভেঙ্গে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে জানান তিনি। সাগরদিঘি এলাকার কৃষক খাজা মিয়া কষ্ট নিয়ে জানান, আমার স্বপ্ন বলতে আর কিছু অবশিষ্ট নেই। প্রায় ৮ হাজার কলাগাছ মাটির সাথে মিশে গেছে। আমি এখন কী করবো বুঝতে পারছি না। চাষিরা জানান, আমরা অনেকেই  ঋণ করে এই কলা চাষ শুরু করেছিলাম। আমরা এখন শেষ হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি, পথে বসে গেছি। এই কলা চাষ ছাড়া আমাদের আর কোন উপায় নাই।  সরকার যদি আমাদের  সহযোগিতা করেন তাহলে আমরা আবার এই কলা চাষ শুরু করতে পারবো।

ঘাটাইল উপজেলার কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, বৃষ্টির সাথে ঝড়োবাতাস হওয়ায় ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে কলা চাষিরা বেশি ক্ষতির সম্মুখীন  হয়েছেন।

আলোকিত প্রতিদিন/ ২৬ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -