মোঃ নুরুজ্জামান সবুজ:
পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে সাত জুয়ারুকে আটক করেছে থানা-পুলিশ। এ সময় নগদ ৮ (আট) হাজার ৬০০’শ টাকাসহ খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
২১অক্টোবর শুক্রবার রাত ১০ টায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- উপজেলার নুরনগর গ্রামের আজাহার আলীর ছেলে সোবহান (৪০), আজাদ আলীর ছেলে শাহীন (৪০), মৃত ওয়াজেদ আলীর ছেলে মোনতাজ আলী (৫০), আজাহার আলীর ছেলে আব্দুল আলীম (২৫), মৃত সবুর আলীর ছেলে পান্নু রহমান (৪০), মজিবর রহমানের ছেলে আব্দুল মমিন (৩৫) এবং মৃত আব্দুল কাদেরের ছেলে আনোয়ার হোসেন (৩৮)।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের নুরনগর গ্রামে জনৈক নজরুল ইসলামের বাড়িতে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আবু তাহেরের নেতৃত্বে এস.আই গোলাম মোস্তফা এবং মোরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। এ সময় নগদ ৮ (আট) হাজার ৬০০’শ টাকাসহ খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২২ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -

