আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে নিখোঁজের দুইদিন পর শ্রমিকের লাশ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি, শাজাহানপুর(বগুড়া):

বগুড়া শাজাহানপুরে নিখোঁজ হবার দুইদিন পরে ইটভাটার পাশে কৃষিজমি থেকে চাঁন মিয়া(৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। ২০অক্টোবর দুপুরে উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের এসএসবি ইট-ভাটার পাশের কৃষি-জমিতে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। চাঁন মিয়া উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ উত্তরপাড়া গ্রামের হাসেন আলীর ছেলে বলে জানাগেছে।
সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।
পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২০ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -