আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

আরো খবর

মো: মহিদ:
সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা,গ্রেফতার,জামিন বাতিল করে কর্মীদের কারাগারে পেরণ,পুলিশি হামলা  এবং আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।  ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে এগাড়টার দিকে মানিকগঞ্জ জজকোর্ট চত্বর এলাকায় ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি আজাদ হোসেন খানের সভাপতিত্বে  জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সত্তন কান্ত পন্ডিত ভজন, ইকবাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার, রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের আহবাহক কাজী মুস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রিয়াজুল ইসলাম সজিবসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বর্তমান স্বৈরাচার সরকারের অন্যায় আবদার অনেক নির্যাতন সহ্য করে আগামী দশ তারিখের মহাসমাবেশ সফল করার জন্য আজকে এখানে সমাবেশ করছি। দশ তারিখে জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঢাকার মহাসমাবেশ সফল করবে। তারা বলেন, আগামী দিনে কেন্দ্রীয় কর্মসূচি পালনে যে কোন সমস্যার সমাধান আমরা রাজপথে করব বলে নেতাকর্মীদের মানষিকভাবে প্রস্তুত থাকতে বলেন। মন্ত্রীর ফ্যাক্টরীতে নিরবচ্ছিন্ন গ্যাস যাচ্ছে। কিন্তু মানিকগঞ্জ বাসী গ্যাস পাচ্ছে না। দ্রব্যমূল্যের উধ্বগতি , বাসের ভাড়া বৃদ্ধি সবদিক দিয়ে আজ মানুষের জনজীবন অতিষ্ট। তারা আরও বলেন, জেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র দল অংশ গ্রহন করে নাই। আওয়ামীলীগের প্রথম সারির একজন নেতা এই নির্বাচনে  ছোট এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকট প্রায় ধরাশয় হয়েছে। আওয়ামীলীগ রাজনীতি দেউলিয়া অবস্থা হয়ে গেছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মান থাকছে না বলে তারা মন্তব্য করেন।
আলোকিত প্রতিদিন/ ২০ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -