আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আরো খবর

রিপন সারওয়ার :
“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই। বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মুক্তাগাছায় জাতীয় স্যানিটেশন ও বিশ্ব  হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার সকাল  ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি-ময়মনসিংহ -টাঙ্গাইল মহাড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  র‌্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর সভার মেয়র বিল্লাল হোসেন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ নায়েব আলী খান।
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমান রিয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমিশনার বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম জিন্নাহ, ওয়ার্ল্ডভিশন ম্যানেজার  নম্রতা  হাউই, মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিক্ষার্থী  উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২০ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -