ইব্রাহিম সবুজ:
মাদারীপুর কালকিনিতে আরিয়ালখাঁ নদী থেকে অজ্ঞাত পরিচয়ে আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মোল্লারহাট এলাকার নদী থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মোল্লারহাট এলাকার আরিয়ালখাঁ নদীর মধ্যে আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় জনতা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় । তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাত থেকে দশদিন আগে মৃতদেহটি ফেলে দেওয়া হয়। অজ্ঞাত লাশের শরীরের মাংস ও পেটের নাড়ি-ভুঁড়ি পচে গেছে এবং মুখের চামড়া খসে গেছে। নিহত ব্যক্তির এখন পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন বলেন, আরিয়ালখাঁ নদীর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আলোকিত প্রতিদিন/ ২০ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -

