আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচার

আরো খবর

প্রতিনিধি, কুড়িগ্রামঃ
‘সাবধানে চালাব গাড়,নিরাপদে ফিরব বাড়ি’ প্রতিপাদ্যে সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গতকাল বুধবার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন এবং যানবাহনের চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে পুলিশ।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী, মোঃ তোতা মিয়া, রাজু মোস্তাফিজ,মোঃ সফি খান,মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, মোঃ রূহুল আমিন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ শাহরিয়ার, টিআই মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক জি.এম ক্যাপ্টেন প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ২০ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -