নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ১৮ অক্টোবর মঙ্গলবার । প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের হাত থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালিত :
মোঃনূরুজ্জামান সবুজ:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসন দিনব্যাপী যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করে। উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শোভাযাত্রা সহ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোহাম্মদ নাহিদ হাসান খান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বাকি বিল্লাহ চেয়ারম্যান উপজেলা পরিষদ ভাঙ্গুড়া পাবনা, মোঃ গোলাম হাসনাইন রাসেল মেয়র ভাঙ্গুড়া পৌরসভা,ভাঙ্গুড়া, পাবনা। উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রনজু,মহিলা ভাইস চেয়ারম্যান, আজিদা পারভীন পাখি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন জনপ্রতিনিধিগণ সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ।
নুরুন্নবী নুরু:
রংপুরে বর্ণাঢ্য র্যালী, শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
১৮ অক্টোবর মঙ্গলবার সকালে ৯ টায় রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে কাচারী বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সাহিত্যমঞ্চে শহীদ শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর মেট্রো পলিটন কমিশনার নুরে আলম মিনা, রংপুর সিটি
কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক আসিব আহসান,
পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফিসহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক শেষে ফেষ্টুন ও বেলুন উড়ানো হয়। পরে শিল্পকলা একাডেমী হলরুমে সকাল ১০ টায় জাতীয় পর্যায়ের শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আহসান হাবীব :
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নওগাঁয় শেখ রাসেলের জন্মদিবস পালিত হয়েছে। সরকার এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করছে। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮টায় শহরের মুক্তির মোড়ে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে শহীদ মিনারের পার্শ্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন সরকারী আধা সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা স্কুল চত্বর থেকে একটি বর্নাঢ়্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ধরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ অন্যরা বক্তব্য রাখেন।
এদিকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৭ টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।