আজ , ।   

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে স্কটল্যান্ডের জয়

আরো খবর

ক্রীড়া ডেস্ক:
স্কটল্যান্ডের কৌশলগত বোলিংয়ে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। মাঠের যেসব প্রান্ত একটু আকারে বড়, ক্যারিবীয়দের ঠিক সেই জায়গাগুলোতেই তারা খেলতে বাধ্য করেছে। ৭৯ রানে পড়েছে অষ্টম উইকেটে। ফলে কোন ভাবেই ম্যাচে তারা ছিল না।
জয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্কটল্যান্ড।
শুরুতে কাইল মায়ার্স ১৩ বলে ২০, এভিন লুইস ১৩ বলে ১৪ ও ব্র্যান্ডন কিং ১৫ বলে ১৭ রান করলেও কেউ প্রভাব বিস্তার করতে পারেননি। অথচ পাওয়ার হিটারদের এত সমাহার এই দলটাতে! অধিনায়ক পুরানও ফিরেছেন মাত্র ৫ রানে। শুধু জেসন হোল্ডারের ৩৩ বলে ৩৮ রান করে ব্যবধান কমাতে অবদান রেখেছে।
স্কটল্যান্ডের  ১২ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার মার্ক ওয়াট। ১৫ রানে দুটি নিয়েছেন মাইকেল লিস্ক। ব্র্যাড হুইলও ৩২ রানে দুটি নিয়েছেন। ২৩ রানে একটি শিকার সাফইয়ান শারিফের।

আলোকিত প্রতিদিন/ ১৭ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -