আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শুরুতেই বিশাল অঘটন, নামিবিয়া গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কাকে

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা মুখোমুখি নামিবিয়ার, সেখানে তো লঙ্কানদের জয়ই ছিল স্বাভাবিক! তবে সব পাশার দান উলটে দিয়েছে আফ্রিকান দলটি। শ্রীলঙ্কাকে শুধু হারিয়েই ক্ষান্ত হয়নি, রীতিমতো গুঁড়িয়েই দিয়েছে। ৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে এশিয়ান চ্যাম্পিয়নদের। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছে বিশাল এক অঘটন দিয়ে।

ভানুকাকে ফিরিয়েছিলেন যিনি, সেই বার্নার্ড শল্টজের শিকার হয়ে এরপর ফেরেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। লঙ্কানদের আশাটা তাতে গিয়ে ঠেকে শানাকায়। সেই শানাকাও প্রথম ইনিংসে দারুণ খেলা ফ্রাইলিংকের শিকার হয়। এশিয়ান চ্যাম্পিয়নদের নিভু নিভু বাতিটা পুরোপুরি নিভে যায় তাতে।

পরের দুই ওভারে প্রমোদ মাদুশান আর চামিকা করুণারত্নেও বিদায় নেন। তাতে দুই অঙ্কে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় শ্রীলঙ্কা। শেষ দিকে মাহীশ থিকশানার ব্যাটে সে শঙ্কা দূর হয়েছে বটে, তার এক ছক্কায় গরা ১১ বলে ১১ রানের ইনিংস লঙ্কানদের জয়ের দেখা পাইয়ে দিতে পারেনি, ব্যবধানটাই যা কমাতে পেরেছে। ১৯তম ওভারে ডেভিড ভিসার বলে দুষ্মন্থ চামিরা ক্যাচ তুলে দিতেই উল্লাসে মাতে নামিবিয়া। নিজেদের ইতিহাসে এই প্রথম যে কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে বিশ্বমঞ্চে হারানোর স্বাদ পেয়েছে দলটি!

আলোকিত প্রতিদিন/ ১৬ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -