আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ থেকে বিশ্বকাপের ধারাভাষ্যে আছেন আতহার

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

১৬ অক্টোবর  রবিবার থেকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের। আর মাঠের খেলার পাশাপাশি এবার কমেন্ট্রি বক্সেও থাকছে তারকারা । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাইক্রোফোন হাতে দেখা যাবে ইয়ন মরগান, কার্লোস ব্র্যাথওয়েট, ডেইল স্টেইনদের মতো সব তারকা ক্রিকেটারকে।

সীমিত ওভারের এই টুর্নামেন্টের জন্য গতকাল ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশ থেকে একমাত্র ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন আতহার আলী খান।

সঙ্গে রয়েছেন হার্শা ভোগলে কিংবা নাসের হোসেইনদের মতো তারকারা। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ধারাভাষ্যকার রয়েছেন ভারত থেকে।  বর্তমান ক্রিকেটারদের মধ্যে ধারাভাষ্য দিবেন কার্লোস ব্র্যাথওয়েট।

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল:

অ্যাডাম গিলক্রিস্ট, আতহার আলী খান, ইয়ান বিশপ, ইয়ান স্মিথ, পমি এমবাঙ্গুয়া, প্রিস্টন মমসেন, রবি শাস্ত্রী, ইশা গুহ, বাজিদ খান, ব্রায়ান মুরগাট্রয়েড, মার্ক হাওয়ার্ড, রাসেল আর্নল্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মেল জোনস, স্যামুয়েল বদ্রি, ডেইল স্টেইন, মাইকেল আথারটন, শেন ওয়াটসন, ড্যানি মরিসন, মাইকেল ক্লার্ক, শন পোলক, ডার্ক ন্যানেস, নাসের হোসাইন, সাইমন ডুল, নাসের হোসাইন, সাইমন ডুল, ইয়ন মরগান, নাটালিয়া জার্মানোস, সুনীল গাভাস্কার, হার্শা ভোগলে এবং নেইল এবং’ব্রায়েন।

আলোকিত প্রতিদিন/ ১৬ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -