আজ মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ইস্টার্ন রিফাইনারিতে আগুন ,বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৫ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ আলোকিত প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের একটি তেলের পাইপলাইনে আগুন লেগেছে। সংবাদ পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

আলোকিত প্রতিদিন/ ১৫ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -