আজ বুধবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

আরো খবর

আমাদের সেনাবাহিনী দেশের যেকোনও দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি একইসঙ্গে আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে পেশাগত দক্ষতা ও  কর্তব্যনিষ্ঠার মাধ্যমে আন্তরিকভাবে দেশ সেবা করে যাবেন।

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর সকল সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠার সমন্বয়ে দেশের সেবায় কাজ করে যাবেন।সেনাবাহিনীর পতাকা প্রদান অনুষ্ঠান

সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী বলেন, আবহমান কাল থেকেই যুদ্ধের ময়দানে জাতীয় মর্যাদার প্রতীক ‘পতাকা’ বহন করার রীতি প্রচলিত আছে। পতাকা হল জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান এবং মর্যাদার প্রতীক। 

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীকে কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।

সূত্র বাসস।

আলোকিত প্রতিদিন/ ১৩ অক্টোবর-২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -