আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে সাংবাদিক পিতার দাফন সম্পর্ণ

আরো খবর

প্রতিনিধি,শাজাহানপুর (বগুড়া): 

বগুড়ার শাজাহানপুরের সাংবাদিক পিতার দাফন অনুষ্ঠিত হয়েছে। বহুল প্রচলিত এবং উত্তর বঙ্গের মানুষের প্রতিদিনের চায়ের টেবিলের খোরাক দৈনিক করতোয়া পত্রিকার শাজাহানপুর উপজেলা প্রতিনিধি এবং নব-নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ এর বাবার দাফন সম্পর্ণ।

১২অক্টোবর সকাল ১০টায় বেজোড়া দক্ষিনপাড়া স্কুলমাঠ প্রঙ্গনে বিশিষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট এবং ইসলামিক ফাউন্ডেশন শাজাহানপুর শাখার সভাপতি মাও: মোস্তাকিম হোসেন ইমাম হিসেবে জানাযা নামাজ সম্পর্ণ করেন।

সাংবাদিক সবুজের পিতা জলিল মন্ডল (৮০) ১১অক্টোবর বার্ধক্যজনিক কারনে দুপুর ১২সময় নিজ বাসভবনে মৃত্যুবরন করেন।  তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করর্পোরেশন(বিএডিসি) এর মেকানিক ছিলেন। তার কর্ম জীবনে  ৫ছেলে  ৪ মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। সাংবাদিক এবং কলামিস্ট মেছবাউল আলম, দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক ও প্রেসক্লাবের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, খন্দকার আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক কালেকন্ঠ পত্রিকার প্রতিনিধি জিয়াউর রহমান, চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি সাহাদৎ হোসেন, জয়যুগান্তর পত্রিকার স্টাফ রির্পোটার মাসুম হোসেন, প্রেসক্লাবের নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল হাসান শিপলু, দৈনিক আলোকিত পত্রিকার প্রতিনিধি ও নব-নির্বাচিত অর্থ সম্পাদক দুলাল হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান, মিজানুর রহমান, নাজিরুল, শফিক হোসেন, রিয়াজুল হোসেন, খাজা রতন হোসেন প্রমূখ।

আলোকিত প্রতিদিন/ ১২ অক্টোবর-২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -