আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

শাজাহানপুরে ৩য় শ্রেণী স্কুলছাত্র বুলবুলের লাশ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া) :

বগুড়ার শাজাহানপুরে ৭ দিন আগের নিখোঁজ ৩য় শ্রেণীর স্কুল ছাত্র বুলবুল হোসেন বিজয় (৯) নামের এক শিশুর গলা ও হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

১১অক্টোবর সকাল ৯টার দিকে শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বুলবুল হোসেন বিজয় লক্ষিকোলা গ্রামের ভ্যান চালক শাহিদুল ইসলামের ছেলে এবং লক্ষিকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র। জানাগেছে, গত বুধবার ৫অক্টোবর বিকেলে গ্রামের অন্যান্য শিশুদের সাথে বিজয় মাদলা মালিপাড়ায় দুর্গাপুজার মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর অন্য শিশুরা বাড়ি ফিরলেও বিজয়ের খোঁজ পাচ্ছিলেন না তার পরিবার।
বিজয়ের বাবা শাহিদুল ইসলাম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। গ্রামের স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজে যাওয়ার পথে লক্ষিকোলা গ্রামের মাহমুদের পরিত্যক্ত ইট ভাটার চিমনীর কাছ থেকে দুর্গন্ধ পেয়ে মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শাহিদুল ইসলাম আরও বলেন, আমার সাথে কারো বিরোধ নাই। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। মাস খানেক আগে আমার একটি ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়। এনিয়েও কারো সাথে শত্রুতা তৈরি হয়নি। তিন ছেলের মধ্যে বিজয় দ্বিতীয় ছিল। শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, তাৎক্ষণিক ভাবে হত্যাকান্ডের কোন কারন জানা যায়নি। থানা পুলিশের সিআইডি’র একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

লোকিত প্রতিদিন/ ১১অক্টোবর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -