আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় কৃষকদের মাঝে পেঁয়াজ উৎপাদনে বীজ ও সার বিতরনের উদ্বোধন

আরো খবর

ফারুক আহম্মেদ :

দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১০ অক্টোবর সোমবার সকালে কৃষি অফিস চত্বরে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২/ ২০২২-২০২৩ মৌসুমে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব বীজ এবং সার বিতরণ করা হয়‌।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় বলেন, প্রধানমনত্রী শেখ হাসিনা কৃষির উৎপাদন বাড়াতে ও কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও  প্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ এবং সার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তাই প্রকৃত কৃষকদের এই কর্মসূচীর আওতায়প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহারের আহবান জানিয়েেছন তিনি।

এই প্রণোদনার আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়। উপকারভোগী ০১জন কৃষক কে ০১ বিঘা জমির জন্য ০১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ২০ কেজি এমওপি সার, উৎপাদন খরচ দুই হাজার আটশত টাকা প্রদান করা হয়।

লোকিত প্রতিদিন/ ১০অক্টোবর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -