আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে তরুণীকে নির্যাতনের ঘটনায় মামলা

আরো খবর

ত্রিপুরারী দেবনাথ তিপু
মাধবপুরের এক তরুণীকে সৌদিতে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ অক্টোবর রবিবার জেলার চুনারুঘাট উপজেলার নরপতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কাশেম একই উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা। এর আগে, শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে নির্যাতিতার বাবা কুদ্দুছ মিয়া বাদী হয়ে ছয় জনকে আসামি করে মামলা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবুল কাশেমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ মামলার অভিযোগে জানা যায়, ২৭ সেপ্টেম্বর আবুল কাশেমসহ অন্য আসামিরা মিলে ভালো কাজের প্রলোভন দিয়ে সৌদিতে পাঠায় ওই তরুণীকে। কিন্তু সেখানে তাকে গৃহকর্মীর কাজ দেওয়া হয়। এরপর নানাভাবে অত্যাচার-নির্যাতন চলতে থাকে। সুযোগ বুঝে তার বাবাকে ফোনে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফিরে আনার আকুতি জানান ভুক্তভোগী। পরে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে তাকে দেশে ফিরিয়ে আনার আবেদন করেন তার এক আত্মীয়।
এর প্রেক্ষিতে সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম ওই তরুণীকে উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে রিয়াদ দূতাবাসের কাউন্সিলরকে (শ্রম) অনুরোধ করেন। শনিবার সকালে দূতাবাস এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টের সহযোগিতায় তরুণীকে দেশে ফিরিয়ে আনা হয়। ওই তরুণী মাধবপুর হাসপাতালে চিকিৎসাধীন।
- Advertisement -
- Advertisement -