মো: মহিদ:
মানিকগঞ্জে হেরোইনসহ মো. রাজু (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার রাত পৌনে ৯ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার অষ্টোদনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত কারবারি সদর উপজেলার সুরুন্ডি এলাকার মো. আমেজ উদ্দিন ওরফে আমিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন। ১০ অক্টোবর সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের (পিপিএম-বার) দিকনির্দেশনায় ডিবির একটি অভিযানিক দল এসআই মো. নাজমুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার অষ্টোদনা এলাকা থেকে এক লাখ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রাজুকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
- Advertisement -

