তাদের বিয়ের বয়স চার মাস। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত ৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান। বিয়ের চার মাস পর  যমজ সন্তানের মা-বাবা হয়েছেন তারা। নিজের ইনস্টাগ্রামে দুই পুত্রসন্তানের ছবি পোস্ট করে বিগনেশ।

৯ অক্টোবর রবিবার এক টুইট বার্তায় সকলকে চমকে দিয়ে এই সুখবর শেয়ার করেন নয়ন তারা এবং বিগনেশ। টুইটে ছবিও শেয়ার করেছেন তারা। ছবিতে দুই সন্তানের ছোট্ট পায়ে চুমু খেতে দেখা গেছে এই তারকাদের।

টুইট বার্তায় ভিগনেশ লিখেছেন, ‘নয়ন আর আমি মা এবং বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা, পূর্বপুরুষদের আশীর্বাদ এবং পুণ্যের জোরে দুই সন্তানের অভিভাবক হতে পেরেছি আমরা। আপনারা আশীর্বাদ করবেন।’ টুইটারে নয়নতারা লিখেছেন, ‘আমরা মা আর বাবা হলাম। যমজ পুত্রসন্তান হয়েছে।  সত্যিই ধন্য আমরা।’‘নানুম রাউড়িধান’ সিনেমার সেটে পরিচালক ভিগনেশের সঙ্গে নয়নতারার প্রেমের কাহিনি শুরু। গত বছর এই প্রেম প্রণয়ে রূপ নেয়।

গত ৯ জুনতামিলনাড়ুর মহাবলীপুরমে একটি পাঁচতারকা হোটেলে ভিগনেশের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নয়নতারা। এই বিয়ের আসরে হাজির ছিলেন রজনীকান্ত থেকে শুরু করে শাহরুখ খানসহ আরও অনেক তারকা।

লোকিত প্রতিদিন/ ১০অক্টোবর ,২০২২/ মওম