আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

দুইটি বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:
পল অ্যাডামস জানিয়েছেন, টানা কয়েক মাস বিরতির পর এই প্রথমবারের মতো কিয়েভে হামলা চালানো হয়েছে। বিস্ফোরণগুলোও অনেক বেশি শক্তিশালী বলে প্রতীয়মান হচ্ছে।
এমন সময়ে কিয়েভ এ হামলা চালানো হলো যার মাত্র দুই দিন আগে ৮ অক্টোবর শনিবার  রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনা রুশ জাতীয়তাবাদীদের ক্ষুব্ধ করে তোলে। শনিবার সেতুটিতে হামলার কয়েক ঘণ্টার মাথায় এ ঘটনায় মস্কোর তরফে প্রতিশোধ নেওয়ার দাবি তুলতে শুরু করেন তারা। এর মধ্যেই সোমবার সকালে কিয়েভে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 ইউক্রেনে রাশিয়ার সিরিজ ব্যর্থতার ধারাবাহিকতায় ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণকে ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অপমানজনক হিসেবে উল্লেখ করছেন।  ২০১৮ সালে পুতিন নিজেই এটি উদ্বোধন করেছিলেন।
ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে এ ঘটনায় দেশটির উচ্ছ্বাস স্পষ্ট। টুইটারে দেওয়া পোস্টে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পোডোলিয়াক বলেছেন, ‘ক্রিমিয়া সেতু দিয়ে শুরু। অবৈধ সবকিছু ধ্বংস করতে হবে, চুরি যাওয়া সবকিছু ইউক্রেনকে ফেরত দিতে হবে, রাশিয়ার দখলে থাকা সবকিছু ইউক্রেনকে ছাড়তে হবে।’
- Advertisement -
- Advertisement -