নুরুন্নবী নুরু :
রংপুরে প্রতি বছরের মতো এবারেও মিলাদ-দোয়া মাহফিল বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। ৯ অক্টোবর রবিবার সকালে মহানবী হযরত মুহাম্মদ সাঃ জন্মদিন ওফাত দিবস উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে ধর্মীয় বিভিন্ন সংগঠন, জিকির আজগর করতে করতে জমায়েত হয় নগরীর ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী মাঠে। পরে আহলে সুন্নাত ওয়াল জমায়াত জেলা ও মহানগর কমিটির উদ্যোগে পতাকা হাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় নগরীতে। শোভাযাত্রার উদ্বোধন করেন কেরানীপাড়া নাছিরাবাদ দরবার শরীফের পীর সাহেব আওলাদে রাসুল সৈয়দ সামছুল হক বাবু হুজুর। নারায়ে তাকবির আল্লাহ আকবর,
নারায়ে রিসালত ইয়া রাসুল আল্লাহসহ বিভিন্ন তাকবিরের মধ্যদিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। পরে সাহিত্যমঞ্চে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বরকতিয়া খানকা শরীফের পীর সাহেব পীরে তরিকত, শাহ আহম্মদ ছাঈদ আহম্মাদী এর সভাপতিত্বে আলোচক এবং অতিথি বৃন্দ আলোচনা করেন। আলোচনা-মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংপুরের বিভিন্ন মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
- Advertisement -

