মানিক শিকদার:
গত কাল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ফরিদপুরের মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়নের শিধলাজুড়ী ফুলেশ্বরী নদীতে যুব সমাজ কর্তৃক আয়োজন করা হয় বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা – ২০২২। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ৬ নং ডুমাইন ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহ্ আসাদুজ্জামান তপন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং জংগল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব কল্লোল কুমার বসু, জনাব মতিয়ার রহমাব মোল্লা, সভাপতি, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগ, জনাব শাকির আহমেদ টোকন, সাধারণ সম্পাদক, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ, জাগরিত ডুমাইনের মোঃ মোস্তাফিজুর রহমান( পলাশ) মোল্লা সহ ডুমাইন ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ।
এছাড়া, ডুমাইন এবং জংগল ইউনিয়নসহ দূর-দূরান্তের বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। । উক্ত প্রতিযোগিতার মাধ্যমে দুই ইউনিয়নের সৌহার্দ্য আরও বেগবান হবে বলে দুই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জোরালো বক্তব্য প্রদান করেন।
প্রতিযোগিতায় মোট চারটি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ, টেলিভিশনসহ অন্যান্য পুরস্কার প্রদান করেন। উক্ত সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি এবং মিডিয়া পার্টনার ছিলেন চ্যানেল চন্দনা ২৪। প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন চন্দনা ২৪ এর উপদেষ্টা ।
- Advertisement -

