আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীর ছাগলনাইয়ায় ২৪ লাখ টাকার  ভারতীয় শাড়ি আটক

আরো খবর

সাইফুল ইসলাম : 
ফেনীতে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি।  ফেনীস্থ ৪ বিজির পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
গত সোমবার পৃথক পৃথক অভিযানে ২৩ লক্ষ ৬১ হাজার ৭৫০ শত টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি, ব্লাউজ, লেহেঙ্গা, থান কাপড়, লক তালা এবং টাটা পিকআপ আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই দিন সকালে ৪ বিজিবির অধীনস্থ জেলার কেতরাংগা বিওপি’র টহলদল কর্তব্যরত থাকাকালীন গোয়েন্দা সূত্রে জানতে পায় যে, ভারত হতে বাংলাদেশে বিপুল পরিমাণ শাড়ি এবং কাপড় চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে বিজিবি চোরাচালানের সম্ভাব্য রুট সমূহ চিহ্নিত করতঃ গোয়েন্দা নজরদারী এবং টহল তৎপরতা বৃদ্ধি করে।
 অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কেতরাংগা বিওপি সীমান্ত পিলার ২১৬৯/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারীদের ফেলে যাওয়া পিকআপে ১৪ টি বস্তার ভিতর হতে ১৭ লক্ষ ৮৪ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়, লক তালা এবং ০১ টি টাটা পিকআপ আটক করতে সক্ষম হয়।
অপরদিকে, একইদিন বিকেলে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের ছাগলনাইয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৮৯/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ প্রবেশকালে আসামীবিহীন ০৫ টি বস্তার ভিতর হতে ৫ লক্ষ ৭৭ হাজার ৭শত ৫০ টাকা মূল্যমানের ভারতীয় শাড়ি এবং ব্লাউজ পিস আটক করতে সক্ষম হয়।
- Advertisement -
- Advertisement -