আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পলাশবাড়ীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

আরো খবর

রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে “নির্ভুল জন্ম মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করার পর পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক।
সভায় আরো বক্তব্য রাখেন পৌর নির্বাহী শাহজাহান রিপন, প্যানেল মেয়র আশাদুজ্জামান শেখ ফরিদ, প্যানেল মেয়র শাহিনুর বেগম,কাউন্সিলর মাসুদ করিম প্রধান, লিটন মিয়া, মতিয়ার রহমান,মাহমুদুল হাসান,আজাদুল ইসলাম রবিউল ইসলাম সুমন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাত আরা শিরিন,সাজেদা বেগমসহ অন্যান্যরা। এসময় পৌর এলাকার বাসিন্দা, স্থানীয় গণমাধ্যমকর্মীরাসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
- Advertisement -
- Advertisement -