আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আরো খবর

ফারুক আহম্মেদ:

‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় জাতীয় জন্ম এবং মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নিরবাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভিন, প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এরশাদুল হক, উপজেলা বন কর্মকর্তা এস এম মঞ্জুরুল কাদেরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, উদ্যোক্তাগণসহ আরো অনেকে।

লোকিত প্রতিদিন/ ০৬ অক্টোবর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -