আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

শিবালয়ে জমি সংক্রান্ত বিরোধে গ্রাম পুলিশ নিহত

আরো খবর

ইমরান নাজির, 

মানিকগঞ্জের শিবালয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক গ্রাম পুলিশ নিহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে উপজেলার আরুয়া ইউনিয়ন দক্ষিণ শালজানা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফায়জুদ্দিন আহম্মেদ (৬৪) আরুয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন। খবর পেয়ে শিবালয় সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সুত্র জানান, প্রতিবেশী আবু তালেব গংদের সাথে বাড়ির পার্শ্বের ১৬ শতাংশ জমি নিয়ে ফায়জুদ্দিনের সাথে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছিল। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আজ সকালে প্রতিপক্ষ আবু তালেব গং ৫/৭জন সহযোগীসহ নালীশি জমি জোড়পূর্বক দখল করতে আসলে ফায়জুদ্দিন তাতে বাঁধা দেয়।

উভয় পক্ষের ধ্বস্তাধস্তিতে ফায়জুদ্দিন মাটিতে লুটিয়ে পরলে প্রতিপক্ষ ঘটনাস্থল থেকে দ্রুত কেটে পরে। স্থানীয়রা আহত ফায়জুদ্দিনকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনূর এ আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -