আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আরো খবর

বাংলাদেশের সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), বিচ্ছিন্নতাবাদী কিংবা তারা যারাই হোন আমাদের সীমান্তে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা  ক্লিয়ার মেসেজ।
নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নতুন করে কাউকে আহ্বান করছি না। তাদের সীমানায় তারা যুদ্ধ করুক কিন্তু আমাদের সীমানায় তাদেরকে ঢুকতে দেবো না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটছে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। মিয়ানমার তাদের দেশের মধ্যেই বিভিন্ন সময় সংকটের মধ্যে পড়েছে। আরাকান আর্মিসহ সেখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীরা যুদ্ধ করে চলছে। আমরা শুনেছি, আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার যুদ্ধে লিপ্ত হয়েছে। এ ঘটনায় আমাদের দেশের  কোনও সম্পর্ক নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনোক্রমেই যেন আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কিংবা অন্য কোনও বাহিনীর সদস্য আমাদের সীমানায় না ঢুকতে পারে। সেই লক্ষ্যে অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিজিবি রাতদিন কাজ করে চলেছে।
- Advertisement -
- Advertisement -