আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ইউনিয়ন  মেম্বার এসোসিয়েশন এর সদর উপজেলার প্রতিনিধি সম্মেলন

আরো খবর

প্রতিনিধি,নেত্রকোণা:
 স্থানীয় প্রশাসনের একটি অংশ  হল ইউনিয়নের প্রতিনিধি  আর  প্রতিনিধিদের কল্যাণের স্বার্থে প্রতিষ্ঠিত হয়েছে  বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশন  কমিটি।
২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশনের আয়োজনে নেত্রকোনা জেলার  পাবলিক হল রুমে সকাল ১১ টায় প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর সম্মেলনে সভাপতিত্ব করেন  বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন (মেম্বার),সঞ্চালনায়  সাধারণ সম্পাদক  দিদারুল ইসলাম শামীম (মেম্বার)।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী   বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি),সম্মানিত অতিথি  নেত্রকোনার পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা পরিষদের প্রশাসক ও  সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এছাড়াও বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন আলী মাস্টার ,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না, সম্পাদক মুহাঃ এস আই শাহীন সাফওয়ানসহ সদর উপজেলা  ১২টি   ইউনিয়নের মেম্বারগণ।
সম্মেলনে মাধ্যমে  বাংলাদেশ ইউনিয়ন মেম্বার এসোসিয়েশন  নেত্রকোনা সদর উপজেলা শাখার   কমিটি অনুমোদন হয় এবং মেম্বারদের বেতন বৃদ্ধি সহ ১১ দাবির স্মারকলিপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব  করেন ।
- Advertisement -
- Advertisement -