আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জনস্বার্থে ইউএনও মেহেরুবা ইসলামকে ঢাকায় বদলি

আরো খবর

প্রতিনিধি,আলীকদম

বান্দরবানের আলীকদমে ফুটবল খেলার ট্রফি ভাঙার ঘটনায় আলোচিত সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগের বদলি করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাঠ প্রশাসন শাখার প্রজ্ঞাপনে আলীকদম ইউএনওর বদলির আদেশটি প্রকাশ করা হয়েছে।

 প্রজ্ঞাপনে অনুযায়ী, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে উপ‌জেলা নির্বাহী অফিসার হি‌সে‌বে ন‌্যস্ত কর্মকর্তা পদায়নকৃত অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার নিমিত্তে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ধারা-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জা‌রিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।

খেলার সমাপনী বক্তব্যের শেষ পর্যায়ে ট্রফি নিয়ে দু দলের খেলোয়াড়দের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। তখন ইউএনও দু দলের খেলোয়াড়দের শান্ত হাওয়ার কথা বলেন। একপর্যায়ে কাওকে না দিয়ে ভেঙে ফেলার জন্য বলেন খেলোয়াড়েরা। তখন ইউএনও  ট্রফি দুটি ভেঙে ফেলেন। ট্রফি ভাঙার আংশিক  ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার বিকেলে আলীকদম উপজেলায় এবং সোমবার বিকালে বান্দরবান শহরে (ইউএনও) মেহেবুবা ইসলামকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয়রা।

 

আলোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -
- Advertisement -