আজ শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে অংশীজনের অংশগ্রহণে এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর জুম মিটিং 

আরো খবর

আবু সায়েম:

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে অংশীজনের অংশগ্রহণে জুম মিটিং সম্পন্ন করলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ এনামুল হক।   ২৭ সেপ্টেম্বর  মঙ্গলবার সকাল  ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই মিটিং অনুষ্ঠিত হয়।মিটিং এ সংযুক্ত ছিলেন, এলজিইডি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ এনামুল হক ,নির্বাহী প্রকৌশলী ( কক্সবাজার) মোঃ আনিসুর রহমান, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সহকারী উপ প্রকৌশলী ( কক্সবাজার)  ইশতিয়াক আহমদ, চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার নির্বাহী প্রকৌশলী সহ জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, তালিকাভূক্ত ঠিকাদারবৃন্দ।  কক্সবাজার  এলজিইডির অফিস  কক্ষে জাতীয় শুদ্ধাচার শীর্ষক উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

জুম মিটিং এ নির্বাহী প্রকৌশলী ( কক্সবাজার) মোঃ আনিসুর রহমান বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে শুদ্ধার শীর্ষক কর্মশালা নিশ্চয়ই অংশীজনের অংশগ্রহণে একটা ফলপ্রসূ ভূমিকা পালন করবে। জুম মিটিং এর মাধ্যমে  ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। জুম মিটিং এ  অতিরিক্ত  প্রধান  প্রকৌশলী মোঃ এনামুল হক  বলেন,জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রেখে এলজিইডি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কাজের গতিশীলতা ও অগ্রযাত্রায় সকলকে সহযোগীতার আহবান জানিয়ে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের কাজের গতিকে তরান্বিত করতে পারবো।বর্তমান সরকার সারা বাংলাদেশে কাঠামো এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে জনগণের দুঃখ, দুর্দশা লাগবে কাজ করে যাচ্ছেন। জুম মিটিং এ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,  এলজিইডির কোনো কর্মকর্তা,ঠিকাদারের কাজে ত্রুটি দেখলে সেটাকে ধরিয়ে দেবেন,একে  অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভালো কাজ করতে হবে। এলজিইডির ভালো কাজগুলো মিডিয়ায় প্রকাশ করতে হবে।তিনি ঠিকাদার ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শুদ্ধাচারের ভিত্তিতে কাজ করার নির্দেশনা দিয়ে বলেন,টেন্ডার আহবানের পর প্রাপ্য কাজ সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন করতে হবে। তাহলেই এলজিইডির কাজের মাধ্যমে সরকারের উন্নয়ন মূল্যায়ন হবে,সরকারের ইমেজ বৃদ্ধি পাবে।

- Advertisement -
- Advertisement -