আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে সৎ ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত ( গ্রেফতার-৩)

আরো খবর

মাসফি আকন্দ :
জামালপুরে সৎ ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে জামালপুর সদরের কেন্দুয়ার ইউনিয়নের দেওয়ানীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রাফিক ইসলাম কালু (৩৫)দেওয়ানী পাড়া গ্রামের মৃত আজাদ শেখের সন্তান।
র‌্যাব ১৪ এর স্কোয়াড কমান্ডার এম এম সবুজ রানা জানান আজ সকালে তাদের সম্পত্তি ভাগাভাগির কথা ছিলো। সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে  সৎ ভাই মনজিল শেখ বড় ভাই রাফিক ইসলাম কালুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কালুর। ঘটনার পরপরই  মনজিল শেখ, মা মঞ্জুয়ারা বেগম ও নিহতের বোন ময়না বেগমকে আটক করে স্থানীয় জনতা। পরে র‌্যাব এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায়।
- Advertisement -
- Advertisement -