আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মিঠাপুকুরে র‍্যাব-১৩ হাতে ২ মাদক কারবারি গ্রেফতার 

আরো খবর

মিল্লাত হাসান:
রংপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানাধীন কাফ্রিখাল ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০৩ ইয়াবাসহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (২৫ সেপ্টেম্বর) এ বিশেষ অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১৩’র দলটি।
গ্রেপ্তারকৃতরা হলেন – মিঠাপুকুর থানার ০৬ নং কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ নারায়ণপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মাদক কারবারি মো. সাজ্জাদুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. আশাদুজ্জামান আশাদ (৩২)।
র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক চোরাকারবারিরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তাদের সাথে জড়িত অন্যান্য মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। গ্রেপ্তারকৃত মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে মিঠাপুকুর থানায় হস্তান্তর করেছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হবে।
- Advertisement -
- Advertisement -