আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আনুমানিক ০৭ কোটি টাকার ইয়াবাসহ ইয়াবা সম্রাট আলমগীরকে আটক

আরো খবর

আব্দুল সাত্তার টিটু:
কক্সবাজার জেলার উখিয়া থেকে প্রায় ০৭ কোটি টাকা মূল্যের ২,৩৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেটের বিশাল চালানসহ ইয়াবা সম্রাট আলমগীর ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
 ২৫ সেপ্টেম্বর রবিবার কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী ছড়া ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ আলমগীর (৩০) পিতা-মৃত ফরিদ আলম ২। নজরুল মিয়া (২৬) পিতা-আলী মিয়া ৩। মুক্তার আহমেদ (৪২), পিতা-আবদুল গফুর।
র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,আসামী মোঃ আলমগীর বড়  বড় ইয়াবা ব্যবসায়ীদের যোগ সাজসে ইয়াবা ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে সিন্ডিকেটের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে ইয়াবার বড় চালান এনে উখিয়া থানাধীন পালংখালী ইউপির বালুখালী এলাকার রাস্তা ব্যবহার করে তার ও তার সহযোগীদের বসতবাড়িতে মাটিতে গর্ত করে পুঁতে রেখে তা ছোট ছোট চালান আকারে সরবরাহ করে থাকে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো এবং নিজ হাতে বের করে দেয়া মতে ০৩টি বস্তার ভিতর প্লাষ্টিক, রাবার ও পেপার দ্বারা মোড়ানো অবস্থায় মোট ২,৩৮,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
- Advertisement -
- Advertisement -