আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনা ভাঙ্গুড়ায় ৩ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু

আরো খবর

মোঃ নূরুজ্জামান সবুজ: 
পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ বছর পর সিজারিয়ান সেকশন অপারেশন চালু হলো। এর মাধ্যমে আছিয়া খাতুন নামের এক প্রসূতি মায়ের পেট থেকে একটি কন্যা সন্তান বের করা হয়। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম সিজার অপারেশনটি করেন। মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন বলে আবাসিক চিকিৎসক ডা: আলামিন জানিয়েছেন।
জানা গেছে, উপজেলার সরকারি এই স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ বছর যাবত নিয়মিত কোনো অপারেশন হতনা। সর্বশেষ ২০১৯ সালে একটি সিজারিয়ান অপারেশন করা হয়। এর পর বন্ধ ছিল তিন বছর। রবিবার পুনরায় ওটি’র কার্যক্রম চালু করা হয়।
উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানমের হাতে অস্ত্রপচারের যন্ত্রপাতি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম বলেন, এখানে অজ্ঞান ডাক্তার পদায়ন না থাকায় কাজটি করা যাচ্ছিল না। পরে স্থানীয় বা আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত অ্যানেসথেসিয়ার চিকিৎসককে নিয়ে আপারেশন করার বিভাগীয় নির্দেশ মোতাবেক এই সিজার করা হয়েছে বলে তিনি জানান। ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল জানান, দীর্ঘদিন এখানে সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় এলাকার প্রসূতি মায়েরা সরকারি হাসপাতালের সুবিথা থেকে বঞ্চিত ছিল। কার্যক্রমটি আবার শুরু করায় সবাই খুশি। এখন থেকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে নিয়মিত ওটি হয় তার জন্য তিনি সকল প্রকার সহযোগিতা দিবেন বলেও জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান এই কার্যক্রমটি এলাকাসীর জন্য সুখবর উল্লেখ করে বলেন আশাকরি তা অব্যাহত থাকবে।
- Advertisement -
- Advertisement -