ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ২৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় দল। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আগামী ২৭ সেপ্টেম্বর সংবর্ধনা দেওয়া হবে। সাফজয়ী ফুটবল দলকে এবং সেই সাথে কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর ,২০২২/ মওম
- Advertisement -

