আব্দুল মোমেন :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা দিয়ে প্রবাহিত দুধকুমর নদী ভাঙ্গনে নদীগর্ভে বিলিন হয়েছে শতশত পরিবারের বসতবাড়ী, ফসলী জমি। জানা যায় উপজেলার ৫টি ইউনিয়নে দুধকুমর নদীর কয়েকদিনের ভাঙ্গনে বাড়ীঘর, রাস্তাঘাট, ফসলী জমি, ব্রীজ কালভার্ড, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির বিলিনের পথে। ভাঙ্গন অব্যাহত থাকায় হুমকিতে রয়েছে আনেক শিক্ষা প্রতিষ্ঠানসহ গুচ্ছগ্রাম, ফসলী জমি। ভাঙ্গনকবলিতদের অভিযোগ ভাঙ্গন রোধে সংশ্লিস্টারা কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় এবং দির্ঘদিন থেকে জিওব্যাগের কাজ বন্ধ রাখায় নদী ভাঙ্গনের শিকার হচ্ছেন তারা। এ ভাবে বামনডাঙ্গা এলাকার নওশের, আইয়ুব আলী, হাফিজুর রহমান, রায়গঞ্জের মোতালেব, রুহুল আমিন,বরুবাড়ী মোখলেছুর রহমান,বল্লভের খাসের সাইফুর রহমান, নুনখাওয়ার তাজুল ইসলাম, রিয়াজুল ইসলামসহ অনেকে কতৃপক্ষের কাছে দ্রুত নদী শাসনের দাবী জানান । সাধারন মানুষের জন্য বাংলাদেশ সরকার সাহায্যের হাত বারিছেন শুধুমাত্র ঠিকাদারের অবহেলার কারণে তাদের ম্যানেজারের অবহেলার কারনে আজকে নদী ভাঙ্গনে হাহাকার সাধারন মানুষ, শতশত বিঘা জমি রক্ষার্থে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সাধারন মানুষের পাশে দারানোর জন্য এবং বাংলাদেশ সরকার নদী শাসনের দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল। অন্য দিকে জিওব্যাগের কাজ বন্ধ হওয়ায় বিভিন্ন দিকে নতুন করে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে বলে জানান বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি।
আলোকিত প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর ,২০২২/ মওম

