আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

নভেম্বরে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন হতে পারে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আরো খবর

মাসফি আকন্দ : 
 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ প্রায় ৪০টি জেলায় বিতরণ শেষ করেছি, আগামী এক মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। আশা করি আগামী মাসে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনী তফসিল ঘোষণা হবে এবং নভেম্বরের প্রথম দিকে নির্বাচন হবে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে জামালপুরে সদর উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অভিযোগের গণশুনানী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে আয়োজিত গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণসহ অন্যান্যরা।
- Advertisement -
- Advertisement -