আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরের নকলায় বিদুৎ সংস্পর্শে নারী মৃত্যু-১

আরো খবর

মোঃ নুর হোসাইন : 
শেরপুরের নকলা উপজেলায় বিদুৎ সংস্পর্শে নাজমা বেগম (নাজু)২২ নিহত হয়েছে।
নিহত নাজমা বেগম নাজু নকলা পৌর এলাকার ৬ নং কুর্শাবাদাগৈড় ওয়ার্ডের চা বিক্রেতা আসকর মিয়ার মেয়ে।  পরিবার ও এলাকাবাসী  সূত্রে জানা, আজ দুপুর সাড়ে ১২ টায় ফ্রিজের ছেরা তারের বিদুৎ সংস্পর্শে নাজমা বেগম নাজু জড়িয়ে পড়লে  পরিবারের লোকজন মেইন সুইচ অফ করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নকলা হাসপাতালে নাজুকে দেখতে শতশত মানুষের ভীড় জমেছে।
এরপর নকলা থানার পুলিশ মৃত নাজমা বেগম নাজুর মরদেহ ময়নাতদন্তের জন্য নকলা থানায় নিয়ে আসে।  নিহত নাজমা বেগম নাজুর ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।  নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, বিদুৎ সংস্পর্শে নাজমা বেগম নাজু মৃত্যু ঘটনায় নকলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বয়েছে।
এক বৃদ্ধা নাজুর লাশ দেখতে এসে দীর্ঘ নিশ্বাস ছেড়ে বলেন, এত অল্প বয়সের মেয়েটা কারেন্টে মরলো,ছুডু গেন্দাডার অহন কি অবো।
- Advertisement -
- Advertisement -