আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

খানসামায় মাসকলাই প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ

আরো খবর

ফারুক আহম্মেদ:

খানসামায় খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় । উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় কৃষি অফিস চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নিরবাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেরা চেয়াম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হকসহ উপকারভোগী কৃষকগণ।

উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায় জানায়, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার ৬ ইউনিয়নের মোট ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয় । উপকারভোগী ০১জন কৃষক কে ০১ বিঘা জমির জন্য ০৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ০৫ কেজি এমওপি সার প্রদান করা হয়৷

লোকিত প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -