আজ রবিবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুইজন মানবপাচারকারী আটক

আরো খবর

আবু সায়েম :
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এপিবিএন ১৬ এর অভিযানে দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
১৮ই সেপ্টেম্বর  রবিবার টেকনাফ হোয়াইক্যং এর রোহিঙ্গা ক্যাম্প ২২ ( উনচিপ্রাং)এ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এপিবিএন ১৬ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য ব্লক ডি /১ আবু সুফিয়ানের পুত্র মোহাম্মদ ঈসা( ৪০), ব্লক বি /২  সৈয়দ আহমদের পুত্র সিরাজুল ইসলামসহ দুইজন কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা মানবপাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
সূত্র জানায়,সরকারি নির্দেশ মোতাবেক রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সদা তৎপর আছেন। মানবপাচারকারী চক্রের মাধ্যমে যাতে নতুন কোন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
- Advertisement -
- Advertisement -