ফারুক আহম্মেদ :
দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুক্তা বেগম (২০) নামে এক গৃহবধূ মারা যায় । ১৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে ২টার দিকে তাঁর বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত মুক্তা বেগম খামারপাড়া ইউনিয়নের দঃ বালাপাড়া গ্রামের ডোমডারীর আশ্রয়ণ প্রকল্পের অটো চালক মনতাজুলের স্ত্রী।
এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বাঁধরুমের সঙ্গেই অটোবাইক চার্জ দিয়ে ঘুমাতে যান স্বামী মনতাজুল। সেই সময় মুক্তা বেগম বাঁধরুমে যাওয়ার পথে অটোবাইকের সাথে শরীর লেগে যায় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যান। কিছুক্ষণ পর স্বামী মনতাজুল স্ত্রী কে দেখতে না পেয়ে ঘর থেকে বাহিরে দেখে মুক্তা বেগম পরে আছে এবং তার স্বামীর চিৎকারে ছুটে আসেন এলাকাবাসী। পরিবারের লোকজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুক্তা বেগম কে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এবং থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর ,২০২২/ মওম

