আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার 

আরো খবর

মো: মহিদ:

মানিকগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। ডিবির গোপন অভিযানে রবিবার রাতে জেলার সিংগাইর উপজেলার আঙ্গারিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকার শহিদ মিয়ার ছেলে মো. ওবাইদুল ওরফে উবায়দুল্লাহ (৩৬) এবং একই উপজেলার আঙ্গারিয়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মো. শরীফ (৩৫)। ১৯ সেপ্টেম্বর সোমবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার-এর দিকনির্দেশনায় মাদক নির্মূল অভিযানে কাজ করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবহিকতায় রোববার রাতে ডিবির এসআই মো. কায়সার হামিদের নেতৃত্বে বিশেষ অভিযানে সিংগাইর এলাকা থেকে ওবাইদুল্লাহ ও শরিফ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আলোকিত প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর ,২০২২/ মওম

 

- Advertisement -
- Advertisement -