প্রতিনিধি,জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জের সদাগর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা সায়েদ আলী ও ভাতিজা সুলতান মিয়ার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শহরের সদাগর পাড়ার বাসিন্দা কুবাত আলীর ছেলে সুলতান মিয়া কষাই(৪৫) দুপুরে নিজ বাড়িতে গোসলখানায় গোসল করতে যায়। গোসল খানায় বিদ্যুৎ চালিত মোটরের তার লীকেজ থাকায় সুলতান কষাই বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। ঘটনা দেখে তার চাচা তালেব উদ্দিনের ছেলে সায়েদ আলী(৫৫) সুলতান কষাইকে উদ্ধার করতে গিলে নিজেও বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশিরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে বকশীগঞ্জ হাসপাতালের কর্মরত ডাক্তার সুলতান কষাই ও সায়েদ আলী কষাইকে মৃত্যু ঘোষনা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর সত্য। নিহতদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -

