আজ রবিবার, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ লাখ পর্যন্ত ঋণ গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল

আরো খবর

আলোকিত ডেস্ক:

এতে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪ এ এর উপধারা ৪-এর প্রদত্ত ক্ষমতাবলে করারোপ যোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা সীমা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা সীমা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকসমূহে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হলো। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশনা  বলবৎ থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখের বেশি। কিন্তু বার্ষিক রিটার্ন জমা দেন ২৫ লাখের মতো। প্রায় অর্ধকোটি টিআইএনধারী রিটার্ন দাখিল করেন না। তাদের জন্য ক্রেডিট কার্ড এবং ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি ঋণ নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছিল।
- Advertisement -
- Advertisement -