আজ মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ার শাজাহানপুরে ইয়াবা পাচারকালে ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো খবর

প্রতিনিধি,শাজাহানপুর(বগুড়া):

বগুড়ার ৪আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযানে শাজাহানপুরে ৫শ” পিচ ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার ১৬সেপ্টেম্বর ভোর ৫টার সময় বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুরে সুরুচি ফুড ফ্যাক্টরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, ইমরান (৩২) পিতা আবু আহমেদ ও জাহাঙ্গীর আলম (২৮) পিতা আলী আহাম্মদ। তারা কক্সবাজার জেলার টেকনাফের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা। ৪আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার এর তত্তবাবধানে সঙ্গীয় পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোখলেছুর রহমান, এসআই (নিঃ) মো. সোলায়মান হোসেন বাচ্চু, এসআই (নিঃ) মো. তরিকুল ইসলাম, এএসআই (নিঃ) মো. বাচ্চু মিয়া, কনস্টেবল মো. মেকদাদুর রহমান, মো. আহসান হাবীব, মো. নাজিমুজ্জামান, মো. নাজমুস সাকিব এবং নারী কনস্টেবল মোছা. আঞ্জুরা খাতুন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয় জানাগেছে।
ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা জানান, শুক্রবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া এলাকায় নারায়ণগঞ্জ হতে পঞ্চগড়গামী তয়েজ পরিবহন যাত্রীবাহী বাসের (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৫-২৮৩৪ গাড়ীর ক-১ ও ক-২ নং) সিটে বসা যাত্রী তল্লাশি চালিয়ে ৫ শ” পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরেও জানান, এসংক্রান্তে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর ,২০২২/ মওম

- Advertisement -
- Advertisement -